শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

রাঙ্গামাটি পার্বত্য জেলা অন্তর্বতীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

দায়িত্ব গ্রহণ করেছে পুনর্গঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ।

আজ রোববার সকাল সাড়ে ৯টায় নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারসহ  ১৪ সদস্য আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মো: শিবলী নোমান, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী  বিরল বড়ুয়াসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর  জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার সাংবাদিক দের বলেন, পার্বত্য এলাকার শিক্ষা,স্বাস্থ্য, কৃষি ও পর্যটনের বিষয়টি অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করবো। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ।

নবগঠিত জেলা পরিষদের সদস্যরা হলেন বাঘাইছড়ি উপজেলার  দেব প্রসাদ দেওয়ান, নানিয়ারচর উপজেলার প্রণতি রঞ্জন খীসা, রাঙ্গামাটি সদরের প্রতুল চন্দ্ দেওয়ান, রাঙ্গামাটি সদরের বরুন বিকাশ দেওয়ান, কাপ্তাই উপজেলার ক্যওসিংমং, রাঙ্গামাটি সদরের নাই উ প্রু মারমা,বিলাছড়ি উপজেলার ড্যানিয়েল লাল মুয়ান পাংখোয়া, রাঙ্গামাটি সদরের  রাঙাবী তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি সদরের সাগরিকা রোয়াজা, নানিয়ারচর উপজেলার দয়াল দাশ,
রাঙ্গামাটি সদরের  মোঃ হাবিব আজম, লংগদু উপজেলার মিনহাজ মুরশীদ, রাঙ্গামাটি সদরের বৈশালী চাকমা,
রাঙ্গামাটি সদরের  লুৎফুন্নেসা বেগম।

দায়িত্ব গ্রহণ শেষে জেলা পরিষদ এনেক্স ভবনে নবাগত চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন।

উল্লেখ্য গত ৭নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারী করা  এক প্রজ্ঞাপনে নতুন পরিষদ গঠন করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর