সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

রবিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মাহমুদুর রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৪:৫২ অপরাহ্ন

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আগামী রবিবারের (১৩ অক্টোবর) মধ্যে নিষিদ্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। 

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে এ হুঁশিয়ারি দিয়েছেন।

এ সময় তিনি বলেন, ‘ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য আমি সাত দিনের সময় দিয়েছিলাম। রবিবার সেই সময় শেষ হবে। এর মধ্যে যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে সোমবার থেকে আমার দাবির সমর্থনে আপনারা এখানে আন্দোলন শুরু করবেন এবং নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমিও ঢাকার রাজপথে আন্দোলন চালিয়ে যাবো।’

মাহমুদুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ থেকে মুক্তি পেতে হলে আগে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের থেকে আগে মুক্তি পেতে হবে। বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী সংগঠন হলো ছাত্রলীগ

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার খুব স্লো। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে এখনও কোনও অর্থবহ অ্যাকশন নিতে পারেনি।’

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার নগর সম্পাদক এম. আব্দুল্লাহ, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মেজর আব্দুল ওয়াহাব মিনার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর