বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রফিকের অলরাউন্ড নৈপুণ্যে বিজয় দিবসের ম্যাচে জয় পেয়েছে শহীদ জুয়েল একাদশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৭:০৫ অপরাহ্ন

মোহাম্মদ রফিকের অলরাউন্ড নৈপুণ্যে বিজয় দিবস উপলক্ষ্যে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত প্রদর্শনী ম্যাচে শহীদ জুয়েল একাদশ ৯ উইকেটে হারিয়েছে শহীদ মুশতাক একাদশকে। 

মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রতি বছর ১৬ ডিসেম্বর এই প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হয়।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৫ ওভারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১২৮ রান করে শহীদ মুশতাক একাদশ।

হান্নান সরকার ২৫, হাসানুজ্জামান ১৯, আব্দুর রাজ্জাক ৫, মেহরাব হোসেন অপি ১৪, মিনহাজুল আবেদিন নান্নু ১২, হাসিবুল হোসেন শান্ত ১২ রান করেন।

শহীদ জুয়েল একাদশের বাঁ-হাতি স্পিনার রফিক ১৩ রানে ও তালহা জুবায়ের ২৫ রানে ২টি করে উইকেট নেন। এছাড়া ১ উইকেট নেন ফয়সাল হোসেন ডিকেন্স।

জবাবে রফিকের ঝড়ো ব্যাটিংয়ে ১৪.২ ওভারে ১ উইকেটে ১৩৩ রান করে ম্যাচ জিতে নেয় শহীদ জুয়েল একাদশ। ৬টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ৫৮ রান করে আউট হন রফিক।

৬টি চারে এহসানুল হক সিজান অপরাজিত ৪৩ ও শাহরিয়ার নাফীস ১৬ রান করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর