বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত রয়েছে। পুলিশ বাহিনী এখন পুরোদমে কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিশ্ব ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেয়া হবে। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। নির্দিষ্ট সময়ে ইজতেমা হবে আশা করছি।’

তিনি বলেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তির আওতায় আসতেই হবে। কোন ছাড় দেওয়া হবে না। অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে।

আগামী নির্বাচনের বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন বলতে পারবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর