সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরেছেন আরো ৭০ বাংলাদেশি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ৭০ প্রবাসী বাংলাদেশির একটি দল গতকাল রাতে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ঊক-৫৮৪) নিরাপদে ঢাকায় পৌঁছেছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত লেবানন থেকে সাতটি ফ্লাইটে মোট ৩৩৮ জন বাংলাদেশিকে সম্পূর্ণ সরকরি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছ।

প্রত্যাবাসন উদ্যোগটি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় পরিচালিত  একটি যৌথ প্রচেষ্টা। পৌঁছানোর পর, আইওএম-এর প্রতিনিধিদের সাথে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে ফেরত আসাদের স্বাগত জানান।

আইওএম-এর সৌজন্যে প্রত্যেক প্রত্যাবর্তনকারীেকে হাত খরচ, মৌলিক খাদ্য সরবরাহ ও চিকিৎসা সহায়তা বাবদ পাঁচ হাজার টাকা পেয়েছেন।

চলমান সংঘাতের মধ্যে লেবানন থেকে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের যাবতীয় খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।  ইতিমধ্যে, বৈরুতে বাংলাদেশ দূতাবাস সমস্ত ইচ্ছুক প্রবাসীদের নিরাপদে প্রত্যাবর্তনকে অগ্রাধিকার দিয়ে চলেছে এবং যারা সেখানে থাকতে চান তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নিষ্ঠার সাথে কাজ করছে।

রোববার লেবাননে কর্মস্থলে যাওয়ার সময় ইসরাইলের বিমান হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর