বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

যুক্তরাষ্ট্রের দুই দলের সাথেই ড. ইউনূসের সম্পর্ক রয়েছে: প্রেস সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন দেশটি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে।কারণ দেশটির ডেমোক্রেটিক ও রিপাবলিক উভয় দলের সাথেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সুসম্পর্ক রয়েছে—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শনিবার (২ নভেম্বর) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, কোন কোন দেশে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন পররাষ্ট্রনীতির খুব একটা পরিবর্তন হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব গণতান্ত্রিক দেশে কখনও পড়ে আবার কখনও পড়ে না। এ সময় ভারতের সাথে বর্তমান সরকারের সম্পর্ক ভাল বলেও মন্তব্য করেন তিনি।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জনগণ যেহেতু জেগেছে সেহেতু কোনো দেশই বাংলাদেশকে থামাতে পারবে না।

এবারের প্রতিযোগিতায় প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশের রাজনীতিতে মার্কিন নির্বাচনের ফলাফলের প্রভাব’। এর পক্ষে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বিপক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বক্তব্য রাখেন। এরপর বিচারকরা স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকদের বিজয়ী ঘোষণা করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর