সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

মেয়াদ বাড়লো সংবিধান সংস্কার কমিশনের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিশনের কাজের মেয়াদ রাষ্ট্রপতির আদেশক্রমে আগামী ১৫ই জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত একটি প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘সরকার ৬ অক্টোবর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নম্বর ৩৩৪-আইন/২০২৪ দ্বারা গঠিত সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে।’

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

জনপ্রতিনিধিত্ব, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংস্কারের জন্য প্রয়োজনীয় সুপারিশ করতে গত বছরের ৭ অক্টোবর তারিখে রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর