বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মেজর (অব.) হাফিজ ও ডা.জাহিদ বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শুক্রবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তাঁরা দুজনই দলের ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। হাফিজ উদ্দিন ও জাহিদ হোসেনসহ এখন দলটির স্থায়ী কমিটির সদস্য হলেন ১৬ জন।

রিজভী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের গঠনতন্ত্র অনুযায়ী হাফিজ উদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেনকে স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করেছেন।

হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে স্বতন্ত্র সংসদ সদস্য হয়ে পরে বিএনপিতে যোগ দেন। তিনি বিএনপি সরকারের সময় পানিসম্পদমন্ত্রী ছিলেন। অন্যদিকে স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য এ জেড এম জাহিদ হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়া অবস্থায় জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে তিনি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব ছিলেন।

বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা হলেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও এ জেড এম জাহিদ হোসেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর