সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২:৩৭ অপরাহ্ন

মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি ভবন ধসে জিদান (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুই পাকিস্তানি নাগরিক। কুয়ালালামপুর থেকে এএফপি জানায়।

গত ১০ অক্টোবর বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেশটির মেলাকা রাজ্যের বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াংয়ে এ ঘটনা ঘটে।

মেলাকা সহকারি পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যাটিট বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কমিশনার জানিয়েছেন, ওইদিন সন্ধ্যা ৬টার দিকের দুর্ঘটনার সময় ২০ থেকে ৪০ বছর বয়সী তিন শ্রমিক কংক্রিটের বাঁধন খোলার কাজ করছিলেন। হঠাৎ করে ভবনটি ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ঘটনাস্থলে মারা যান বাংলাদেশি শ্রমিক জিদান। নিহত বাংলাদেশির মরদেহ ওইদিন রাত ১০টার দিকে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়।
এছাড়া পাকিস্তানি দুই শ্রমিক জুবায়ের আহমেদকে (৩২) বিকেল সাড়ে ৬টা এবং আব্বাস গুলমকে (৪৯) রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার করা হয়।

বেঁচে যাওয়া দুই পাকিস্তানিকে সফলভাবে সরানো হলেও আঘাতের কারণে উন্নত চিকিৎসার জন্য তাদের মেলাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর