বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মন্ত্রিসভায় ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৪:২৫ অপরাহ্ন

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে  ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ  বৃহস্পতিবার (৬জুন)  জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী এবং সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীরা বৈঠকে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি কর্তৃক বাজেট অনুমোদনের পর আজ বিকেলে অর্থমন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উত্থাপন করেন। এএইচ মাহমুদ আলী ২৬৫,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সহ ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পেশ করবেন।

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) পরিবহন এবং যোগাযোগ খাতের জন্য সর্বোচ্চ ৭০,৬৮৭.৭৫ কোটি টাকা (বরাদ্দের ২৬. ৬৭ শতাংশ) বরাদ্দ রেখে ২৬৫,০০০ কোটি টাকা ব্যয়ের এডিপি অনুমোদন করেছে।

এছাড়া এনইসি স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের প্রায় ১৩ হাজার ২৮৮ কোটি টাকার এডিপি অনুমোদন করেছে।
এই বরাদ্দসহ ২০২৪-২০২৫ এর জন্য এডিপি’র মোট আকার দাঁড়িয়েছে ২,৭৮,২৮৮ কোটি টাকা।১,১৩৩টি বিনিয়োগ প্রকল্প, ২১টি সমীক্ষা প্রকল্প, ৮৭টি প্রযুক্তিগত সহায়তা প্রকল্প এবং স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশন থেকে ৮০টি প্রকল্পসহ এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা ১,৩২১টি।মন্ত্রণালয় এবং বিভাগগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগ এডিপিতে সর্বোচ্চ ৩৮,৮০৯ কোটি টাকা (বরাদ্দের ১৫ শতাংশ) বরাদ্দ পেতে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর