সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

ভূমি অধিগ্রহণ ও দখল পেতে সময় লেগেছে: পূর্বাচল নিয়ে পূর্তমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

 

 

‘পূর্বাচল নতুন শহর প্রকল্প’ নিয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ভূমি অধিগ্রহণ এবং সরেজমিনে ভূমির দখল বুঝে পেতে দীর্ঘসময় প্রয়োজন হয়েছে। প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে। এসময়ের মধ্যে সবকাজ সম্পন্নের লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তৎপরতা অব্যাহত আছে।

তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারির কারণে ঘোষিত সাধারণ ছুটি ও লোকবলের অভাবে দীর্ঘদিন কাজের অগ্রগতি মন্থর ছিল।

২৬ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রকল্পের উন্নয়নকাজ বিলম্বের কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রকল্প এলাকার অধিবাসী বা ক্ষতিগ্রস্ত জনগণ শুরুতে ভুল বুঝে মামলা-মোকাদ্দমা করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা ক্ষতিগ্রস্তদের মধ্যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় উন্নয়নকাজ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দ নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকায় ওই প্লট বরাদ্দ কার্যক্রম বিলম্বের কারণে শহরায়ন বিলম্বিত হচ্ছে। প্রকল্প এলাকায় মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ইত্যাদি স্থাপনা বিদ্যমান থাকায় এবং ওই স্থাপনাগুলোতে নির্ধারিত স্থানে স্থানান্তরে স্থানীয় বাধার কারণে উন্নয়নকাজে বিলম্ব হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর