শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

ভারত, নেপাল ও ভুটানের সমন্বয়ে অর্থনৈতিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

নেপালের জলবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে  ভারত, নেপাল ও ভুটানের অংশগ্রহণে বাংলাদেশ একটি অর্থনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চায় ।

বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে জার্মান ফেডারেল মন্ত্রী ওলফগ্যাং শ্মিটের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘নেপাল জলবিদ্যুৎ বিক্রির জন্য প্রস্তুত এবং বাংলাদেশ এই বিদ্যুতের একটি ভালো বাজার। এটি প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে পারে।’

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য সরকারের প্রচেষ্টা সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, সরকার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি সম্পদ পুনরুদ্ধার কমিটি এবং একটি টাস্কফোর্স গঠন করেছে।

তিনি জানান, সরকার প্রাথমিকভাবে শীর্ষ ২০ অর্থ পাচারকারীর কাছ থেকে চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের কাজ করছে।

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা তুলে ধরে অধ্যাপক ইউনূস জার্মান মন্ত্রীকে বলেন, ‘আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলি, তখন আমরা দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশের কথাও বলি।’

তিনি দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে জার্মান সরকারের সহযোগিতা কামনা করেন এবং জার্মান মন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

জার্মান মন্ত্রী জানান, দেশটির একটি ব্যবসায়িক প্রতিনিধিদল আগামী এপ্রিল মাসে বাংলাদেশ সফর করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর