মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলবের পরের দিন শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নুরাল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় বিষয়টি জানানো হয়।

টুইট বার্তায় বলা হয়, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠৃনমূলক এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার পুনর্ব্যক্ত করা হয়েছে। যাইহোক, এটা দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে চিত্রিত করে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার জন্য আমাদের দায়ী করছে। বাংলাদেশের দেওয়া এসব বক্তব্য আসলে সম্পর্কের ক্ষেত্রে ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী।

সেখানে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যগুলো তার ব্যক্তিগত, যাতে ভারতের কোনও ভূমিকা নেই। এটিকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে গুলিয়ে ফেলা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচকতা যোগ করতে সাহায্য করবে না।

টুইটের শেষাংশে বলা হয়, ভারত সরকার একটি পারস্পরিক কল্যাণকর সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে এবং আমরা আশা করি, বাংলাদেশ পরিবেশকে খারাপ না করে একইভাবে চেষ্টা চালাবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর