সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

ভারতের পাশাপাশি চীন-রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে : প্রেস সচিব শফিকুল আলম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ১:৫২ অপরাহ্ন

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পাশাপাশি, চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ রবিবার (৮ ডিসেম্বর) সকালে ‘নতুন বাংলাদেশ: অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ’ শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, বাংলাদেশ আফগানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছে। শুধু ভারত নয়, চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে। তাদেরকে স্বচক্ষে বাস্তবতা দেখে যাওয়ার জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানাই। তাদের উচিত এ দেশের মানুষের সঙ্গে কথা বলে বিভ্রান্তি দূর করা।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ চালিয়ে যাচ্ছে। শ্রম আইন পরিবর্তন ড. ইউনূসের একটা প্রধান কাজ।  ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে। তা নিয়ে রাজনৈতিক দলসহ সবার সঙ্গে আলোচনা করা হবে।

সংস্কার শেষেই জাতীয় নির্বাচন হবে জানিয়ে প্রেস সচিব আরও বলেন, সরকার সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব তুলে দেওয়ার কাজ করেছে। অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর