বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

ব্যাংকগুলোকে প্রত্যন্ত অঞ্চলে ঋণ প্রবাহ বাড়ানোর আহ্বান মনসুরের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর আহসান এইচ মনসুর প্রত্যন্ত অঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং আর্থিক সম্পদের ক্ষেত্রে বৈষম্য কমাতে ব্যাংকগুলিকে ঋণ প্রদানের সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আর্থিক খাতেও  আমরা আগের রাজনীতিকরনের মতো অবস্থা দেখেছি, যা বন্ধ করা উচিত।”

বাংলাদেশ ব্যাংক গভর্নর আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক শীর্ষ সম্মেলন ২০২৪ উপলক্ষে ‘বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতি পুনরূদ্ধার’ শীর্ষক আলোচনায় বক্তৃতাকালে একথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক ঋণের প্রায় ৫৯ শতাংশ ঢাকায় ও ১৭ শতাংশ চট্টগ্রামে এবং সারাদেশে বিতরণ করা হয়েছে। সাম্প্রতিক নীতি হার বৃদ্ধির বিষয়ে মনসুর বলেন, বাংলাদেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলির জন্য উচ্চ মুদ্রাস্ফীতি রোধ করতে ও অর্থনীতিকে স্থিতিশীল করতে এ ব্যবস্থার প্রয়োজন। তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে আরও অন্তত আট মাস সময় লাগবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর