বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা প্রতিরোধ সপ্তাহ: আজ আহতদের পাশে দাঁড়াবেন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ২:৪১ অপরাহ্ন

আজ শুক্রবার (১৬ আগস্ট) বিভিন্ন হাসপাতালে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পদক্ষেপ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনগত রাতে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমম্বয়ক আবু বাকের মজুমদার।

গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শুক্রবার আমরা নিকটস্থ বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে যাব। তাদের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ ও উপস্থাপন করব এবং সিভিল সার্জনদের সঙ্গে আলোচনা করে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে অনুরোধ করব।

ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার যথাযথ চিকিৎসার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকার এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আমরা সরকারকে আহ্বান জানাই, তারা যেন অতিদ্রুত সব সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর