বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বেগম রোকেয়ার চিন্তা ও কাজ আমাকে বিস্মিত করে : অধ্যাপক ইউনূস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

সমাজ সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়া নামে পরিচিত রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস  বলেছেন, রোকেয়ার কাজ ও চিন্তাভাবনা তাকে বিস্মিত করেছে।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক-২০২৪ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বেগম রোকেয়ার সাহসিকতার প্রশংসা করে বলেন, রোকেয়া অত্যন্ত কঠিন সময়ে বড় হয়েছিলেন যখন মেয়েরা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার পর্যাপ্ত সুযোগ পায়নি।
প্রধান উপদেষ্টা বলেন, কঠিন সময়ে রোকেয়া একজন সাহসী মেয়ে এবং মহিলা হিসাবে আবির্ভূত হয়েছিল। তার কল্পনা শক্তি তাকে অবাক করে।

অধ্যাপক ইউনূস বলেন, প্রত্যেকেরই কাল্পনিক ক্ষমতা আছে কিন্তু বিশিষ্ট বাঙালি নারীবাদী চিন্তাবিদ, লেখক, শিক্ষাবিদ ও রাজনৈতিক কর্মী বেগম রোকেয়ার মতো সবাই তা প্রয়োগ করতে সক্ষম নয়। স্বপ্ন ছাড়া বাস্তবায়ন অসম্ভব উলে¬খ করে তিনি ‘সুলতানার স্বপ্ন পুরস্কার’ প্রবর্তনের প্রস্তাব করেন।

সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য মোট চার নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২৪’ প্রদান করা হয়েছে।

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ড. পারভিন হাসান, নারী অধিকার সংগঠন নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন পারভিন হক, শ্রম ও নারী অধিকারকর্মী তাসলিমা আক্তার লিমা এবং বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ এ বছর এই পুরস্কারে ভূষিত হয়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর