সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মানহানির মামলা খারিজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৭ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক মোহাম্মদ মেহেদী হাসান এ খারিজ আদেশ দেন।
বেগম খালেদা জিয়ার আইনজীবী, জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার বাদী রায়হান ফারুকী দীর্ঘদিন যাবত মামলার ধার্য্য দিনে অনুপস্থিত থাকায় বিচারক ফৌজদারি কার্য্যবিধির ২৪৭ ধারায় খারিজ আদেশের রায় দিয়েছেন। রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়াকে হয়রানির উদ্দেশ্যে মামালাটি দায়ের করা হয়েছিল বলে তিনি জানান।
২০১৬ সালে ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রদানের ঘটনাকে কেন্দ্র করে সদর আমলী আদালতে দন্ডবিধি ৫০০ ধারায় মানহানি মামলা দায়ের করেন নড়াইল জেলা পরিষদের সাবেক সদস্য রায়হান ফারুকী। এ মামলায় নি¤œ আদালত বেগম খালেদা জিয়াকে জামিন না মঞ্জুর করলে উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি। পরবর্তীতে বাদী আদালতে হাজিরা না দেয়ায় বিচারক মামলাটি খারিজ করে দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর