সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

বৃহস্পতিবার দুপুরে বিশেষ সংবাদ সম্মেলন করবেন সিইসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১০ অপরাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে  চাপের মুখে নির্বাচন কমিশন ।অবশেষে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন কমিশন। সূত্র মতে, আগামীকালই পদত্যাগ করতে পারে আউয়াল কমিশন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের রুমে নির্বাচন কমিশনাররা ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।

পদত্যাগ প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানাবো। যা বলার কালকে (বৃহস্পতিবার) ১২টার দিকে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন এই প্রসঙ্গে তিনি বলেন, ‘কালকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবো’।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনারের পদত্যাগ এখন সময়ের ব্যাপার। পদত্যাগের জন্য সব ধরনের প্রস্তুতিও নিচ্ছেন তারা।

এদিকে বৃহস্পতিবার রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করতে পারেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র আরও জানিয়েছে, পদত্যাগের আগে সংবাদ সম্মেলন করতে চান সিইসি। এজন্য লিখিত একটি বক্তব্যের খসড়া নিজেই তৈরি করেছেন। তবে সংবাদ সম্মেলনের পক্ষে নন অন্য নির্বাচন কমিশনাররা। তারা সিইসিকে জানিয়েছেন, সংবাদ সম্মেলনে তারা অংশ নেবেন না। সংবাদ সম্মেলনে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে চান না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর