সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

বৃটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান লুৎফে সিদ্দিকীর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ীসহ ব্রিটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, অন্তর্বর্তী সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যাপক সংস্কার উদ্যোগ নিয়েছে।

আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউকেবিসিসিআই’র সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে বিশেষ দূত এ আহ্বান জানান।

তিন দিনের বাংলাদেশ সফরে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই এবং ইউকেবিসিসিআই সভাপতি এম জি মওলা মিয়া।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত প্রতিনিধি দলটিকে সামষ্টিক অর্থনৈতিক বিষয়ে বাংলাদেশের অগ্রগতির পাশাপাশি বর্তমান বিনিময় হার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি এবং বন্দরের কর্মক্ষমতা সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করতে ইতিমধ্যেই বিভিন্ন খাতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি শ্রম সংস্কার, আরএমজি (তৈরি পোশাক) সেক্টর, আইন-শৃঙ্খলা এবং অন্তর্বর্তী সরকারের সামগ্রিক সংস্কার উদ্যোগ নিয়ে প্রতিনিধি দলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিশেষ দূত যুক্তরাজ্যের প্রতিনিধি দলকে বলেন, ‘ব্যবসার  জন্য আমাদের দরজা খোলা। আমরা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। প্রশ্ন চালিয়ে যান। আপনারা নিজের স্বার্থে সফর অব্যাহত রাখুন এবং আপনি যা দেখলেন, শুনলেন সেটা ভালো লাগলে তা বিশ্বের সর্বত্র ছড়িয়ে দিতে সহায়তা করুন।’

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ ও যুক্তরাজ্যের সংসদ সদস্য রূপা হক উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর