সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

বিসিএস মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর করার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১:২২ অপরাহ্ন

বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ করা হচ্ছে। বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানান।

তিনি জানিয়েছেন, পরীক্ষার নম্বর কমানোর পাশাপাশি কমছে বিসিএসের আবেদন ফি-ও। ২০০ টাকা দিয়ে বসা যাবে এই পরীক্ষার টেবিলে। অন্যান্য সরকারি, আধা সরকারি, ব্যাংক ও বীমার চাকরির আবেদন ফি-ও ২০০ টাকার বেশি নেয়া যাবে না।

আগামী এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

এর আগে, বিসিএস পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানোর প্রস্তাব করে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো ওই প্রস্তাবে আবেদন ফি ৩৫০ টাকা করার কথা বলা হয়েছিল। আর ভাইভা নম্বর ২০০ থেকে ১০০ করার প্রস্তাব করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর