সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

বিদ্যুৎ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন সচিব, স্থানীয় সরকার সচিব ওএসডি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৫:০৭ অপরাহ্ন

বিদ্যুৎ  এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। একই‌দিনে স্থানীয় সরকার বিভাগের সচিবকে ওএস‌ডি করা হ‌য়ে‌ছে।

আজ রোববার (৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজ‌কে বিদ্যুৎ বিভাগের নতুন সচিব নিয়োগ দেওয়া হ‌য়ে‌ছে। তাকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান ৯ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।
অন্যদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। তাকেও সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া, ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।

এদিকে, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলমকে ওএসডি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আল-আমিন সরকারকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) বদলি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর