সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করবে কমিশন: মেজর জেনারেল (অব.) এএলএম ফজলুর রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:২২ অপরাহ্ন

নবগঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এএলএম ফজলুর রহমান ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের পুনঃতদন্তের আশ্বাস দিয়ে বলেছেন, বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। তিনি বলেন, ‘একটি জাতীয় ইস্যু হওয়ায় মর্মান্তিক এ ঘটনার  পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ।’

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদর দফতরে কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি  বৃহস্পতিবার এ কথা বলেন।

কমিশন প্রধান বলেন, তারা তাদের মেধার সর্বোচ্চ ব্যবহার  এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পুনঃতদন্ত শেষ করতে নিষ্ঠার সাথে কাজ করবেন। তিনি বলেন, বিদ্রোহের ঘটনায়  ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে তারা অঙ্গীকারবদ্ধ।

গত ২৪ ডিসেম্বর গঠিত কমিশনকে বাংলাদেশ রাইফেলস (বিডিআর-বর্তমানে বিজিবি) হত্যাকাণ্ডের পুনঃতদন্তের জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছে।

আলোচিত এ  ঘটনায়  ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

মর্মান্তিক এ ঘটনার সাথে প্রাথমকিভাবে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেছে।

তিন মাসের সময়সীমা বেঁধে দেওয়া এ কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে  ঘটনার তদন্ত করবে।

কমিশনের অন্য ছয় সদস্য হলেন- মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান, বীরপ্রতীক, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  শিক্ষা ও গবেষণা  ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর