বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী শিল্প-সংস্কৃতির রাজনীতিকরণ কখনোই সভ্য সমাজের কাজ নয়: প্রধানমন্ত্রী

বিটিভি’কে জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে : তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ২:০৮ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশ টেলিভিশন’কে (বিটিভি) জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে। সরকার নয়, জনবান্ধব হতে হবে।
উপদেষ্টা আজ বুধবার রাজধানীর রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশনের কার্যক্রম পর্যবেক্ষণে সরেজমিনে বিটিভি ভবন পরিদর্শনকালে  একথা বলেন।
বিটিভি’কে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকারের এই গণমাধ্যমটি’র সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা করা এখন সময়ের দাবী।
তিনি শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতিটি পরিবারের সদস্যদের ইন্টারভিউ নিয়ে ‘ডকুমেন্টারি ফিল্ম’ তৈরী করার জন্য বিটিভি কতৃপক্ষের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘রাজধানীসহ প্রান্তিক পর্যায়ে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের গল্প জনগণকে জানানো দরকার। সর্বস্তরের জনগণকে জানাতে হবে দেশের জন্য আত্মত্যাগকারী এসব বীরদের গল্পগাথা।’
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা দৃঢ়তার সাথে বলেন, এই সরকার কোনো দলকে উপস্থাপন করে না। তাই প্রচারের ক্ষেত্রে একচেটিয়া কোনো দলকে প্রাধান্য না দেওয়ারও জন্য তিনি বিটিভিকে পরামর্শ দেন।
নাহিদ বলেন, যারা আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠান করতে পারেন নি, যারা বঞ্চিত ছিলেন, তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত।
তথ্য উপদেষ্টা বিটিভি কর্তৃপক্ষের উদ্দেশ্যে সুস্পষ্টভাবে বলেন যে, ‘আপনারা সরকারকে খুশি করতে কোনো ধরনের খবর বা প্রোগ্রাম সম্প্রচার করবেন না।’
বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক সাইদুর রহমান এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অবহিত করেন যে, শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বিটিভি ভবনে হামলায় অন্তত: ১শ’ ৮৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওই হামলায় প্রতিষ্ঠানের কেউ আহত হয়েছেন কিনা তাও জানতে চান নাহিদ ইসলাম।
এ সময় তথ্য উপদেষ্টা সংখ্যালঘুদের উপর হামলা, বানভাসী মানুষের দুর্গতি, সারাদেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সীমান্তবর্তী এলাকায় হত্যাকান্ডের ঘটনাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্প্রচার করার জন্য বিটিভি’কে নির্দেশনা প্রদান করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর