বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

বিচারক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার পরামর্শ রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনকে বিচারক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২৩ পেশ করার সময় রাষ্ট্রপতি এ কথা বলেন।এ সময় কমিশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাতকালে জুডিশিয়াল সার্ভিস কমিশনের  চেয়ারম্যান  বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপ্রধান জুডিশিয়াল সার্ভিস কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, কমিশনের নেতৃত্বে জুডিশিয়াল সার্ভিস দক্ষতা ও অভিজ্ঞতায় এগিয়ে যাবে এবং দেশের বিচার ব্যবস্থায় সময়োপযোগী গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর