সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

ভোটার তালিকা হালনাগাদ আগামী ২০ জানুয়ারি শুরু এবং আগামী ২ মার্চ ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

সানাউল্লাহ বলেন, ‘ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করবে বর্তমান কমিশন।’

এ সময় ভোটার তালিকায় নির্ভুল তথ্য দিতে অনলাইনে ভোটারদের আবেদন করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার।

খসড়া ভোটার তালিকা প্রসঙ্গে সানাউল্লাহ জানান, চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন ভোটার রয়েছে। গত বছরের তুলনায় ১৮ লাখ ৩৩ হাজার ৩১২ জন ভোটার বেড়েছে। যা ১.০৫ শতাংশ বেশি।

তিনি আরও জানান, এবার খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন। অপরদিকে নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৪০৯ জন।

এবার সাতটি দেশের প্রবাসীদের ভোটার তালিকায় আনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘তালিকায় ১৩ হাজার ১৫১ জন প্রবাসী ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর