মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

বাংলাদেশ সফরে আসছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

 আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চান এবং দেশের মহিলা ফুটবলের জন্য অর্থায়নে আশাবাদ জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো ।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে ফিফা প্রধান এই মন্তব্য করেন।

ইমফ্যান্টিনো খেলাধুলাকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে ইউনূসের ধারণার প্রশংসা করে বলেন, ফিফা দক্ষিণ এশীয় অঞ্চলে ফুটবলের উন্নয়নে সহায়তা করবে।

ইনফ্যান্টিনো অধ্যাপক ইউনূসকে বলেন, ‘আমি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চাই’।
প্রধান উপদেষ্টা বাংলাদেশের মহিলা ফুটবলারদের জন্য ডরমিটরি এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য তার সহায়তা কামনা করলে তিনি আরও বলেন, ফিফা বাংলাদেশে মহিলা ফুটবলের জন্য অর্থায়ন করতে চায়।

ইনফ্যান্টিনো বলেন, ফিফা সৌদি আরবে মহিলা ফুটবলেও সহায়তা করবে এবং সেখানে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরাও ফিফার এই পদক্ষেপ থেকে উপকৃত হবেন।

ইনফ্যান্টিনো দুঃখ প্রকাশ করে বলেন, তিনি আমন্ত্রিত হলেও চলমান যুব উৎসবে বাংলাদেশ সফর করতে পারেননি।

বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর