বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য তার নির্বাচনী প্রচারণার অংশ: খালিদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের উপর নিপীড়নের অভিযোগ সম্পর্কে মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য তার নির্বাচনী প্রচারণার একটি অংশ বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা এএফএম খালিদ হোসেন । 

দুই দিনব্যাপী “সুন্নাহ কনফারেন্স বাংলাদেশ ২০২৪” উদ্বোধনের পর সাংবাদিকদের কাছে তিনি বলেন, “হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের নিপীড়নের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ তার নির্বাচনী প্রচারণার অংশ। ডোনাল্ড ট্রাম্প মূলত ভোট পাওয়ার জন্য এ ধরনের অভিযোগ করেছেন এবং আমরা তার সাথে একমত নই।”

রাজধানীর উপকণ্ঠে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ড্যাফোডিল সেন্টার এ সম্মেলনের আয়োজন করে।

ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যেই জয়ী হোক না কেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটবে না।

তিনি বলেন, “দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। ডোনাল্ড ট্রাম্প এর আগে ক্ষমতায় ছিলেন এবং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক পুরনো।”

হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এখন বাংলাদেশে খুব ভালো আছেন এবং তারা সম্প্রতি তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নিরাপদে উদযাপন করেছেন কারণ সরকার এই বিষয়ে সম্ভাব্য সব ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, “তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে কোনো বাধা নেই। তারা (হিন্দু সম্প্রদায়) সরকারের কাছে কিছু দাবি রেখেছে, যা এখন সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনাধীন রয়েছে।”

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. নকিব মোহাম্মদ নাসরুল্লাহ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এম লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর