বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৬:৩৮ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ১০ উইকেটের ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি আজ এক অভিনন্দন বার্তায় পাকিস্তান সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ড. মুহাম্মদ ইউনূস ভবিষ্যতেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এই ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ।
টেস্ট ইতিহাসে এই প্রথম ১০ উইকেটে ম্যাচ জিতলো বাংলাদেশ। এছাড়া টেস্ট ফরম্যাটে টাইগাররা প্রথমবারের মত পাকিন্তানকে হারালো।
পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ বারের মোকাবেলায় ১২টি টেস্টে পরাজিত ও একটি ম্যাচ ড্র করেছিল  টাইগাররা। এই নিয়ে এ পর্যন্ত নিজেদের টেস্ট ইতিহাসে ১৪৩ টেস্টে ২০তম জয়ের দেখা পেল বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর