সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশের শিক্ষা উন্নয়নে জাপানের সহায়তা স্বাক্ষর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন

বাংলাদেশ ও জাপানের মধ্যে ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী’ (পিইডিপি৪) শীর্ষক অনুদান সহায়তার একটি একচেঞ্জ অব নোট স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং অর্থনৈতিক সম্পর্ক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ৩৩ লাখ মার্কিন ডলারের এই একচেঞ্জ অব নোটে স্বাক্ষর করেন। এই চুক্তির ভিত্তিতে জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহাইড এবং মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী একটি প্রাসঙ্গিক অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।

রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, শিক্ষা মানব সম্পদের বিকাশ ঘটায় এবং তা যে কোনো জাতির ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। শিক্ষা ছাড়া জাতির কোনো উন্নয়ন হয় না। তিনি বলেন, এই সহায়তা অনেক শিশুকে উচ্চমানের শিক্ষা লাভের সুযোগ দেবে এবং এমন অনেক উদ্যোগের মাধ্যমে উভয় দেশই উপকৃত হবে।

এই ৫ম অনুদানসহ জাপান পিইডিপি৪ এর জন্য মোট ২ দশমিক ৫ বিলিয়ন জাপানী ইয়েন (প্রায় ১৬ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার) প্রদান করেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর