বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বন্যা পরিস্থিতি নিয়ে এনজিও নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১:৪৬ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নেতৃবৃন্দের সঙ্গে আজ বৈঠকে বসছেন। বিকাল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাসসকে বলেন,‘সাম্প্রতিক ভয়াবহ বন্যায় উদ্ধার কার্যক্রম ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করছে অনেক এনজিও। মূলত তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলার বিষয় নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।’
সাম্প্রতিক নজিরবিহীন বন্যায় দেশের বন্যা কবলিত ১১ জেলার প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর