সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

বন্যা পরিস্থিতির উন্নতি: সশস্ত্র বাহিনীর উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা অব্যাহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

সশস্ত্র বাহিনী অব্যাহতভাবে বন্যা পরিস্থিতির উন্নতির জন্য কাজ করে যাচ্ছে এবং বন্যা দুর্গত এলাকায় সব ধরণের সহযোগিতা ও সেবা প্রদান অব্যাহত রেখেছে। খবর আইএসপিআরের।
বন্যা পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বর্তমানে ৩৪টি ক্যাম্প, ২ হাজার ৮৮১ জন সদস্য, ১০০টি বোট ও ১০টি হেলিকপ্টার মোতায়েন রয়েছে।
জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে এবং বন্যা দুর্গত মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা, ঔষধ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।
এর অংশ হিসেবে বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে আজ সর্বমোট ৫ হাজার ১৮১ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘন্টায় সশস্ত্র বাহিনী কর্তৃক সর্বমোট ৫০ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৪১, হাজার ৯৫৩ প্যাকেট খাদ্য সামগ্রী এবং ১ হাজার ১৫০ জনকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় সশস্ত্র বাহিনী ১৬টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।
উল্লেখ্য, এ পর্যন্ত সশস্ত্র বাহিনী কর্তৃক প্রায় ৪২ হাজার ৮১৬ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার, বন্যার্তদের মধ্যে প্রায় ২লাখ ৩৬ হাজার ২৩৮ প্যাকেট খাদ্য সামগ্রী ও প্রায় ২০ হাজার ৪১০ জনকে রান্না করা খাবার বিতরণ এবং ২৩ হাজার ৫৭০ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতির জন্য সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।-বাসস


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর