শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

বড়দিন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: সিটিটিসি প্রধান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১:৫৮ অপরাহ্ন

বড়দিন ঘিরে কোনো ধরণের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মো. মাসুদ করিম। তিনি বলেন, এবার নিরাপদেই খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই উৎসব উদযাপন হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকড়াইলে সেন্ট মেরি ক্যাথেড্রাল চার্চে বড়দিন উপলক্ষ্যে নিরাপত্তা মহড়া শেষে এ কথা বলেন তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই কমিশনার বলেন, বড়দিন ঘিরে রাজধানীর সকল বড় বড় চার্চকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া, পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট, ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল টিম স্ট্যান্ডবাই থাকবে। এর পাশাপাশি সেনাবাহিনী ও সাদা পোশাকে পুলিশের নজরদারি থাকবে।

সেন্ট মেরি ক্যাথেড্রালের আর্চ বিশপ বিজয় এন ডি’ক্রুজ বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যা থেকেই বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তিবোধ করছি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর