সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করেছেন কোটা আন্দোলনকারীরা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৭:০০ অপরাহ্ন

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বিকেলে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে  একটি  স্মারকলিপি পেশ করেছেন।

রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ১২ জন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীর একটি প্রতিনিধি দল এই স্মারকলিপিটি জমা দেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, “আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল দুপুর আড়াইটার দিকে বঙ্গভবনে প্রবেশ করে এবং স্মারকলিপিটি জমা দিয়ে প্রায় ২০ মিনিট পর চলে যান। রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী রাষ্ট্রপতির পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন।”

স্মারকলিপিতে আন্দোলনকারীরা নতুন আইন বা নির্বাহী আদেশ প্রণয়নের মাধ্যমে “কোটা বৈষম্য” দূরীকরণের জন্য জাতীয় সংসদের একটি জরুরি অধিবেশন ডাকারও আহ্বান জানিয়েছেন।  এর আগে আজ দুপুর ২টা ২৫ মিনিটে ১২ সদস্যের এই প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে গেলে পুলিশ সদস্যরা তাদের ভেতরে নিয়ে যান।

প্রতিনিধি দলে ছিলেন নাহিদ ইসলাম, সারজিস আলম, আসিফ মাহমুদ, হাসিব আল ইসলাম, রিফাত রশিদ, হান্নান মাসুদ, সুমাইয়া আক্তার, আব্দুল কাদের, মেহরুন্নেসা নিদ্রা, আরিফ সোহেল, আশিক ও মোঃ মাহিন সরকার।
এর আগে আজ দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ, মৎস্য ভবন হয়ে হাইকোর্ট এবং গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। এসময় বাংলাদেশ সচিবালয়ের সামনে ও জিরো পয়েন্টে অবস্থান নেয় অন্য শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের অবরোধে জিরো পয়েন্ট কার্যত অচল হয়ে পড়ে। এর ফলে রাস্তা ঘিরে যানবাহন চলাচল এবং পরে মেয়র হানিফ ফ্লাইওভারের উপর কয়েক ঘন্টা ধরে যান চলাচল স্থবির হয়ে পড়ে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর