বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিক শিক্ষা সুনাগরিক তৈরির পথ উন্মোচন করে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৯:৩১ অপরাহ্ন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, জাতির উন্নতি ও অগ্রগতির সোপান প্রাথমিক শিক্ষা। মানসম্মত  প্রাথমিক শিক্ষা সুনাগরিক তৈরির পথ উন্মোচন করে, জাতি গঠনের ভিত রচনা করে। যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করে।

আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও সংস্থাসমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ঘিরে জাতির বিশাল আকাঙ্খা। এ আকাঙ্খা পূরণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তবেই একটি বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরজাহান খাতুন, মাসুদ আকতার খান, ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রবিবার (১১ আগস্ট) উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে এলে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপদেষ্টাকে স্বাগত জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর