সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

প্রধান বিচারপতির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১০:২১ অপরাহ্ন

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। এ সময় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি। সুষ্ঠু আইনি প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় দেশের বিচার বিভাগ দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেছেন তিনি।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে  তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের অন্যান্য সদস্য- ইউএন রেসিডেন্ট কো অরডিনেটর গুয়েন লুইস, ইউএনআরসি বাংলাদেশ কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস এডভাইসর হুমা খান, জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয়ের এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান রোরি মানগোভেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয়ের চীফ স্পোকসপার্সন রাভিনা শামদাসানি, জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয়ের এশিয়া-প্যাসিফিক সেকশনের হিউম্যান রাইটস অফিসার লিভিয়া কোসেনজা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির উর্ধ্বতন কর্মকর্তাগণ।

আলোচনাকালে দেশের বিচার বিভাগের আধুনিকায়নে প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপের প্রশংসা করে বিচার বিভাগের স্বাধীনতার প্রাতিষ্ঠানিকীকরণে তাঁর গ্রহণ করা বিভিন্ন উদ্যোগের সফলতা কামনা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, উচ্চ আদালতে বিচারক নিয়োগে স্বাধীন কমিশন গঠন ও দেশে সুশাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জবাবে প্রধান বিচারপতি প্রতিনিধি দলকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর অঙ্গীকার জানান এবং সুষ্ঠু আইনী প্রক্রিয়া ও মানবাধিকারের সুরক্ষায় দেশের বিচার বিভাগ দৃঢ়প্রতিজ্ঞ মর্মে আশ্বাস দেন।

আজ সকালে সচিবালয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।

সেখানে হাইকমিশনার জুলাই গণহত্যার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে জানিয়ে বলেন, ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এটা নিয়ে কাজ করছে।’

ফলকার তুর্ক আরো বলেন, ‘আইন উপদেষ্টার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ইস্যু নিয়ে কথা বলেছি। বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে মানবাধিকার যেনো নিশ্চিত করা হয়, সেটি বলেছি।’

গতকাল দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।

এর আগে বিগত ২৮ আগস্ট জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয়ের এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান রোরি মানগোভেন প্রধান বিচারপতির সঙ্গে যে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন তারই ধারাবাহিকতায় আজ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের নেতৃত্বে এই প্রতিনিধি দল সুপ্রিমকোর্টে আসেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর