সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান, সুশীল সমাজের নেতৃবৃন্দের বৈঠক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৮:৪০ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস দেশের আইনশৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র বলেন, আজ সোমবার  সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর কার্যালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে পরিস্থিতির উন্নতিতে সাহায্য করার জন্য সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন তিনি। বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা দুই ডজনের বেশি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও বৈঠক করেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। এসময় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

পরে বিকেলে সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। সুশীল সমাজের নেতাদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর