সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ আজ শুরু হচ্ছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১:৩৬ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন দফা রাজনৈতিক সংলাপ আজ শুরু করতে যাচ্ছে। প্রথম দিনে দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলের মধ্যে অনুষ্ঠেয় এই সংলাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং কয়েকটি বড় রাজনৈতিক দল অংশ নেবে।
গত ২ অক্টোবর এখানে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাষ্ট্রযন্ত্রের সংস্কারের লক্ষ্যে গঠিত ছয়টি কমিশনের কার্যক্রম এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শনিবার থেকে উপদেষ্টা পরিষদ আবারও প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে।
তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোকে কমিশনের উন্নয়ন সম্পর্কে অবহিত করবে। উপদেষ্টাগণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের (রাজনৈতিক নেতাদের) সাথে মতবিনিময় করবেন এবং তাদের পরামর্শ চাইবেন।’
আলম বলেন, সংলাপ চলবে এবং সব শীর্ষস্থানীয় রাজনৈতিক দল আলোচনায় যোগ দেবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর