বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সামাজিক দায়বদ্ধতায় দৃষ্টান্ত স্থাপন করলো আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করে দিলেন বাংলাদেশ ব্যাংক এর কর্মকর্তারা মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির আগামীকাল বালাগঞ্জ বাজারের সঙ্গে মৌলভীবাজারের যোগাযোগ সহজ করতে ফেরি সার্ভিস চালু হবে: এম এ মালিক ইরানে সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কায় নাগরিকদের দেশ ছাড়তে বলছে বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে ভারতের অগ্রাধিকার যাচাইয়ে ইসরায়েল সফরে মোদি বিটিভিকে জনগণের প্রচারমাধ্যম করার উদ্যোগ নেওয়া হচ্ছে: জহির উদ্দিন স্বপন বরিশালের আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার প্রভাষক পদে পদায়ন জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক : সরকারকে পূর্ণ সহযোগিতার অঙ্গীকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:১৩ অপরাহ্ন

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) নেতৃবৃন্দ আজ  মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদল প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণ করায় অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ব্যবসায়ীরা তার নতুন ভূমিকায় সম্পূর্ণ সমর্থন করছেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর সরকার উত্তরাধিকারসূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, তবে তিনি আত্মবিশ্বাসী যে গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। তিনি বলেন, ‘আমরা এখন খুব কঠিন পরিস্থিতিতে আছি। একইসাথে এটি আমাদের সবচেয়ে বড় সুযোগ, যা আমরা নিতে পারি। আমাদের কাজ কঠিন, তবে অর্জন করা সম্ভব।

প্রধান উপদেষ্টা বলেন, যদি বাংলাদেশ একটি জাতি হিসেবে সম্মিলিতভাবে এই বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে পারে, ‘তাহলে বিশ্বের দৃষ্টি আমাদের দিকে থাকবে। আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে চাইবে এবং আমাদের সাথে আরও বেশি ব্যবসা করতে চাইবে।

প্রধান উপদেষ্টাকে আইসিসিবি নেতৃবৃন্দ দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সংস্কার এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান। ব্যবসায়ীরা বলেন, আগের সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তাই ব্যাংকিং খাত, রাজস্ব প্রশাসন, শিক্ষা ও শিল্প ক্ষেত্রে আমূল সংস্কার এবং পুনর্গঠন প্রয়োজন।

আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘গত ১৫ বছরে দেশে কী ঘটেছে, তার সাক্ষী আমরা। বাংলাদেশের বেসরকারি খাত শতভাগ আপনার সঙ্গে আছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যবসায়ী প্রতিনিধিদলকে বলেন,‘ জাতি হিসেবে নিজেদেরকে মহিমান্বিত করতে প্রচলিত ধ্যানধারনার বাইরে গিয়ে ভাবতে হবে।’ তিনি বলেন, ‘যদি আমরা তরুণদের স্বপ্ন পূরণ করতে পারি, তাহলে আমরা জাতির স্বপ্নও পূরণ করতে পারব।

বৈঠকে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, তপন চৌধুরী, কুতুবউদ্দিন আহমেদ, এ কে আজাদ, সিমিন রহমান, খন্দকার রফিকুল ইসলাম, নাসের এজাজ বিজয়, ফজলুল হক এবং মোহাম্মদ হাতেমসহ জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর