সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করতে হবে ঃ উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১:০৭ অপরাহ্ন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যথাযথভাবে এবং যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়ন দ্রুততার সঙ্গে করতে হবে। 

তিনি বলেন, প্রকল্পের দীর্ঘসূত্রিতার ফলে উন্নয়ন সহযোগিরা নেতিবাচক ধারনা পোষন করেন, তারা আমাদের সঙ্গে কাজের উৎসাহ হারিয়ে ফেলে। কোনো কারণে প্রকল্প বাস্তবায়নে সময় বেশী লাগলে সেক্ষেত্রে উন্নয়ন সহোযোগিদের সঙ্গে সমন্বয় করে কাজ করা উচিত।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-’২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অর্ন্তভূক্ত প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন।

১৯টি দপ্তর সংস্থার মোট ২৩০ টি প্রকল্পের মধ্যে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প  ৬২টি, জিওবি অর্থায়নে ১৬৮টি প্রকল্প চলমান রয়েছে।

রাস্তা বা কালভার্ট এর কাজ করতে চাহিদা কিভাবে নিরুপণ করতে হয় জানতে চেয়ে তিনি বলেন, কনসালটেন্ট নিয়োগে সময়ক্ষেপন হয়, যার প্রভাব পড়ে প্রকল্প বাস্তবায়নে। কনসালটেন্ট নিয়োগে সংক্ষিপ্ত সময়ে কিভাবে করা যায় সে উদ্যোগ গ্রহণ করতে হবে।

উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেন, যাদের রক্তের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশ পেয়েছি তাদের রক্ত বৃথা যেতে দেবো না। নতুন দেশে মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। আমাদের সবার চেষ্টা থাকবে মানুষের আশার প্রতিফলন ঘটানো।

এই মন্ত্রণালয়ের জনসম্পৃক্ততা বেশী, দায়িত্ব্ও বেশী উল্লেখ করে  তিনি সবাইকে গুরুত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্বে) মো নজরুল ইসলাম।

এছাড়াও সভায়  মন্ত্রণালয়ের উর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রকল্প পরিচালক, চিফ ইঞ্জিনিয়ার ও নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর