সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে দ্রুত আমদানির সুপারিশ 

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৫:২৪ অপরাহ্ন

বর্তমানে পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী। তাই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। দ্বাদশ জাতীয় সংসদের ‘বাণিজ্য মন্ত্রণালয়’ সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু), মুহাম্মদ শাহজাহান ওমর, মাহমুদ হাসান সুমন ও বেদৌরা আহমেদ সালাম অংশগ্রহণ করেন।

বৈঠকে টিসিবি ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে গার্মেন্টসকর্মীদের জন্য টিসিবির স্মার্ট কার্ড প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে বাজারমূল্য স্থিতিশীল রাখার জন্য মনিটরিং করার, আলু সংগ্রহ ও সংরক্ষণে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে মেনমেইড ফাইবার পোশাক তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের  সচিব, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর