সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

পুলিশের নতুন আইজিপি বাহারুল আলম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। তিনি বর্তমান আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বাহারুল আলম ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। তাঁকে নতুন আইজিপি করা হয়েছে বলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নতুন আইজিপি নিয়োগের কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

আইজিপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ  পেয়েছেন শেখ সাজ্জাদ আলী।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়। তৎকালীন আইজিপি আব্দুল্লাহ আল মামুন বর্তমানে কারাবন্দী। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেশিরভাগ কর্মকর্তাকেই চাকরি থেকে অবসর দেওয়া হয়।

সরকার পতনের পরপরই মো. ময়নুল ইসলামকে আইজিপি নিয়োগ দেওয়া হয়েছিল। এর কিছু দিনের মধ্যে ডিএমপি কমিশনার করা হয়েছিল মাইনুল হোসেনকে।

এখন পুলিশ প্রধানের পাশাপাশি ডিএমপি কমিশনারের পদেও পরিবর্তন আনা হল।

বাহারুল আলম পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কমর্রত ছিলেন।

তিনি ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।

এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন বাহারুল আলম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর