বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের আরও চার কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে মন্ত্রণালয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আরও চার পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব আবু সাইদ স্বাক্ষরিত এক আদেশে এ অনুমতি দেওয়া হয়। এর আগে তিন ধাপে ২৬ জনকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়।

গ্রেপ্তারের অনুমতি দেওয়া পুলিশ কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত) শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত) হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা (পদন্নোতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

এদের মধ্যে শাহেন শাহ্ মাসুদ গত ১৬ অক্টোবর থেকে ডিবি হেফাজতে রয়েছেন বলে ডিবির একটি সূত্র নিশ্চিত করেছে।

শাহেন শাহ্ মাসুদ ও হাসান আরাফাত দীর্ঘদিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। জুয়েল রানা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং রফিকুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগে কর্মরত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর