সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

পাহাড়ে নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৪:১২ অপরাহ্ন

পাহাড়ে নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই। যারাই নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে। এছাড়া দুর্গা পূজার নিরাপত্তা নিয়েও কোনও আশঙ্কা নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম ।

 আজ বুধবার (৯ অক্টোবর) বাংলাদেশ বুদ্দিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন, পাহাড়ে কারা বিশৃঙ্খলা করে। কিছু লোক আছে— তারা সবসময় চেষ্টা করে পরিস্থিতি খারাপ করার জন্য। সেটা গণমাধ্যম ভালোভাবে তুলে ধরেছে। সেখানে যেসব ঘটনা ঘটেছে, সেগুলো আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী ভালোভাবেই মোকাবিলা করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৃহত্তম অনুষ্ঠান এটি। তারা যাতে নির্বিঘ্নে তাদের অনুষ্ঠান করতে পারে, সেজন্য আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা তাদের আশ্বাস দিয়েছি যে, আপনারা আনন্দঘন পরিবেশে আপনাদের অনুষ্ঠান করতে পারবেন। এখানে নিরাপত্তার কোনও শঙ্কা নেই।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর