বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

পাটজাত পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে সরকার :সাবের হোসেন চৌধুরী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৫:২৯ অপরাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পরিবেশ বান্ধব এবং বায়ো ডিগ্রেডেবল বাংলাদেশী পাটজাত পণ্য ভুটানসহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার সন্ধ্যায় ভুটানের থিম্পুতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাংলাদেশী পাটজাত পণ্যের প্রদর্শনী সেন্টার উদ্বোধনকালে পরিবেশমন্ত্রী এ কথা বলেন। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিন তোবগ এ প্রদর্শনী সেন্টার উদ্বোধন করেন।
সাবের চৌধুরী বলেন, প্রথমবারের মত বিদেশে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রদর্শনী কেন্দ্র স্থাপনের মাধ্যমে ভুটান-বাংলাদেশ বন্ধুত্ব আরও সুদৃঢ় হলো। এটি শুধু পরিবেশ রক্ষায় নয়, দ্বি-পাক্ষিক বাণিজ্যেও ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী, শিল্প, বাণিজ্য এবং কর্মসংস্থান মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বিদ্যুৎ এবং প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র সচিব, প্রাকৃতিক সম্পদ বিষয়ক সচিবসহ ভুটান সরকারের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায় এবং দূতাবাসের কাউন্সিলর সুজন দেবনাথ। এছাড়া ভুটান চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক ভুটানী ব্যবসায়ী, আমদানিকারক এবং কারুশিল্প ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ভুটানের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীরা বাংলাদেশী পাটজাত পণ্য এবং প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন। তারা বাংলাদেশের পাট থেকে উৎপন্ন বহুমুখী পণ্য যেমন-ব্যাগ, জুতা, কার্পেট, টিস্যুবক্স, কিচেন আইটেম, পোশাক, অফিস ফাইল, কনফারেন্স ফাইল, কলমদানী এবং গৃহসজ্জার বিভিন্ন পণ্যসামগ্রী দেখে অভিভূত হন। তারা অচিরেই ভুটানে বাংলাদেশী পাটজাত পণ্যের একটি স্থায়ী বাজার গড়ে উঠবে বলে মতামত প্রদান করেন।
দূতাবাস সূত্রে জানা যায়, অদূর ভবিষ্যতে পাটজাত পণ্যের পরিমাণ এবং সংখ্যা বৃদ্ধি করা হবে। ফলে ভুটানের বিভিন্ন শহরে বাংলাদেশী পাটজাত পণ্যের বাজার গড়ে উঠবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর