বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন ড. এম. মুজিবুর রহমান সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান-সংবাদ সংস্থা ফারস স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে তারেক রহমানের অভিনন্দন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের গৌরবময় সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে হৃদয় নিংড়ানো অভিনন্দন জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গণমাধ্যমে পাঠানো অভিনন্দন বার্তায় তিনি বলেন, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের দামাল ছেলেরা সারাবিশ্বে বাংলাদেশের জন্য যে ঈর্ষণীয় সম্মান বয়ে আনছে তাতে আমি অভিভূত ও গৌরবান্বিত। তিনি বলেন, পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারানোর কৃতিত্বে বাংলাদেশ ক্রিকেট দলের সুদৃড় মনোবল ও ক্রীড়া নৈপূণ্য আরও একধাপ এগিয়ে গেল। অদূর ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের অপ্রতিদ্বন্দ্বি দলগুলোকে হারিয়ে দেশের মুখকে আরও উজ্জল করতে সক্ষম হবে বলে তিনি  দৃঢ়ভাবে বিশ্বাস প্রকাশ করেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান এবং বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর