বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের দায়িত্ব ছাড়লেন গ্যারি কার্স্টেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ন

অস্ট্রেলিয়া সফরের এক সপ্তাহ আগে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে কোচের পদ ছাড়লেন দক্ষিণ আফ্রিকার গ্যারি কার্স্টেন। মাত্র ছয় মাস এই  দায়িত্ব পালন করেছেন তিনি। 

গত এপ্রিলে দুই বছরের চুক্তিতে পাকিস্তানের সাদা বলের কোচ হিসেবে নিয়োগ পান ৫৬ বছর বয়সী কার্স্টেন। কিন্তু এসময় কার্স্টেনের অধীনে শুধুমাত্র টি-টোয়েন্টি খেলতে পেরেছে পাকিস্তান। গত বছরের বিশ্বকাপের পর কোন ওয়ানডে খেলেনি পাকিস্তান।

কার্স্টেনের পরিবর্তে অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের সিরিজে টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি দায়িত্ব পালন করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কোচের পদ থেকে কার্স্টেনের সড়ে যাবার কারন জানায়নি পিসিবি।

বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে দল নির্বাচনের প্রক্রিয়া থেকে সম্প্রতি তাদের বাদ দেওয়ায় পিসিবির সিদ্ধান্তের উপর অসন্তুষ্ট হন দুই ফরম্যাটের কোচ।
নিজের পদত্যাগের বিষয়ে প্রকাশ্যে কোন বিবৃতি দেননি কার্স্টেন।

গত দুই বছরে পাকিস্তান ক্রিকেট বেশ কয়েকজন কোচ, তিনজন বোর্ড প্রধান, চারজন অধিনায়ক এবং ঘরোয়া প্রতিযোগিতার বিভিন্ন ফরম্যাটের পরিবর্তন এনেছে। বিশ্লেষকদের মতে দলের মধ্যে অস্থিতিশীলতা মাঠের সাফল্যের সম্ভাবনাকে নষ্ট করেছে।

গত সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। ২০২১ সালের ফেব্রুয়ারির পর ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজ জিতলো তারা।
আসন্ন অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সফরে সাদা বলের ফরম্যাটের জন্য মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক নির্বাচিত করে পিসিবি। এ মাসের শুরুতে সাদা বলের ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম।

২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতের কোচ ছিলেন কার্স্টেন। ১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন তিনি। দেশের হয়ে ১০১টি টেস্ট এবং ১৮৫টি ওয়ানডে ম্যাচে সর্বমোট ১৪,০৮৭ রান করেছেন কার্স্টেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর