সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

পররাষ্ট্র সচিবের সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৩:৩৬ অপরাহ্ন

শ্রীলঙ্কার হাইকমিশনার এইচ. ই. ধর্মপাল বীরাক্কোদি  পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ  করেছেন। 

মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্র সচিব অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও অগ্রাধিকারসমূহের রূপরেখা তুলে ধরেন।

পররাষ্ট্র সচিব ও হাইকমিশনার উভয়েই দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো ক্ষেত্র নিয়ে আলোচনার্ নিমিত্তে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পররাষ্ট্র দপ্তরের পরামর্শ অনুষ্ঠানের গুরুত্বের ওপর জোর দেন।

হাইকমিশনার বীরাক্কোদি উল্লেখ করেন যে শ্রীলঙ্কায় আগামী ১৪  নভেম্বর ২০২৪-এ অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় নির্বাচনের পর শ্রীলঙ্কা পরবর্তী পররাষ্ট্র দপ্তরের পরামর্শের তারিখ প্রস্তাব করবে।

দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের অব্যবহৃত সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে উভয় পক্ষ শিগগিরই চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।

পররাষ্ট্র সচিব ও হাইকমিশনার উভয়ই দুই দেশের মধ্যে মুলতবি থাকা চুক্তি ও সমঝোতা স্মারকগুলো পর্যালোচনা করেন এবং উপকূলীয় জাহাজ চলাচল, দ্বৈত কর পরিহার ও শুল্ক বিষয়ে পারস্পরিক প্রশাসনিক সহায়তা বিষয়ক চুক্তি চূড়ান্ত করার গুরুত্বের ওপর জোর দেন।

উভয় পক্ষ সার্ক, বিমসটেক ও অন্যান্য আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর জোর দেয়।-বাসস


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর