সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

পদ্মা সেতু প্রকল্পে সরকার ব্যয় সংকোচন করেছে ১৮২৫ কোটি টাকা: সড়ক পরিবহন ওসেতু উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে প্রকল্পের মোট ব্যয় থেকে  ১ হাজার ৮২৫ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে।

আজ শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন শেষে শরীয়তপুরের জাজিরা সার্ভিস এরিয়া-২ এর কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির বলেন, বিগত সরকার পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ধরেছিল ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। ইতোমধ্যে নির্মাণ ব্যয় কমিয়ে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে।

তিনি আরও বলেন, পদ্মা সেতু নির্মাণের সময় ভালো সরকার থাকলে ব্যয় আরও অনেক কমিয়ে আনা যেতো। প্রকল্পের মূল সেতুতে ৫৩০ কোটি, নদী শাসনে ৮০ কোটি, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে ১৭৮ কোটি, মূল্য সংকোচনে ৫০০ কোটি, ভূমি অধিগ্রহণে ১০৩ কোটি এবং পরামর্শ ২০০ ও অন্য ব্যয় ২৩৪ কোটিসহ মোট ১ হাজার ৮২৫ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে।

এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মো. মঞ্জুর হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আমিন ও বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমানসব অনেকে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর