সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

নির্বাচিত সরকার ছাড়া কারো সংবিধান সংশোধনের অধিকার নেই : হাসান আরিফ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

একমাত্র পার্লামেন্ট ব্যতীত কোনো সরকারেরই সংবিধান সংশোধনের অধিকার নেই বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সংবিধান প্রণয়নে জন অংশগ্রহণ: অন্তর্ভুক্তিমূলক-গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
হাসান আরিফ বলেন, একটা ধারণা থেকে প্রচার করা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার বোধহয় সংবিধান সংশোধন করবে। আসলে কোনো সরকারের সাংবিধানিক অধিকার নেই সংবিধান সংশোধন করার। এটা একমাত্র পারে পার্লামেন্ট। আগামীতে যে পার্লামেন্ট গঠিত হবে, সেই পার্লামেন্ট সংশোধন করবে। প্রশ্ন হলো তারা কি সংশোধন করবে?
তিনি বলেন, তাদের সামনে জনগণের যে প্রত্যাশা, যে দাবি, যে আকাঙ্ক্ষা সেটাই এখন বিভিন্নভাবে কমিশনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। শুধু তাই নয়, তারা একটি খসড়া দেবেন, রিকমেন্ডেশন দেবেন, সাজেশন দেবেন। আগামীতে যারা পার্লামেন্ট গঠন করবেন, তাদের সামনে একটি নাগরিক চার্টার হিসেবে থাকবে সংবিধানের খসড়াটি। তারা সেগুলোকে বাস্তবায়ন করবেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন- আইনের ইতিহাস গবেষক রাশেদ রাহম ও জাতীয় নাগরিক কমিটির সদস্য মো. মিরাজ মিয়া। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক ও বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াছ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের মডারেটর ড. আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার ও সাধারণ সম্পাদক আদনান মুস্তারি ও ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের সভাপতি রাগীব আনজুম প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর